Header Ads

রাজ্যে করোনার হদিস মিলল এবার গ্রিন জোন বাঁকুড়ায়

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় এখনও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আসন্ন আম্ফান বিপর্যয়ের আবহেই রাজ্যে আক্রান্তের পরিমান বাড়ল একই গতিতে। যদিও গত ২৪ ঘণ্টায় তুলনামূলক ভাবে বেশি টেস্ট করেছে রাজ্য সরকার, তুলনায় সংক্রমনের গতিসামান্য কম গতকালের থেকে। আজ নবান্নের তরফে করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪২ জন। সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ৩ হাজার ১০৩ জন। ৩১০৩ জন আক্রান্তের মধ্যে এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ১৭১৪ জন।
পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১৮১ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।এর মধ্যেই এবার নতুন করে আক্রান্তের খবর মিলল বাঁকুড়া জেলায়। এই জেলার পাত্রসায়র ব্লক এলাকার করোনা আক্রান্ত হলেন বছর পনেরোর এক কিশোর ।যদিও এখন সরকারি ভাবে তা ঘোষণা হয়নি। তবে রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা এই খবরের সত্যতা স্বীকার করেছেন। এবিষয়ে বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার বলেন, গত ১৩ মে পাত্রসায়র ব্লক হাসপাতাল থেকে লালারসের নমুনা সংগ্রহ করে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়। ১৬ মে সেই নমুনা ওখানে পৌঁছালো। ২১ মে সেই রিপোর্ট আসছে পজিটিভ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.