রাজ্যে এবার করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড বৃদ্ধি, ২৪ ঘণ্টায় ২০৮ জন
নজরবন্দি ব্যুরোঃ বাংলায় এখনও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আসন্ন আম্ফান বিপর্যয়ের আবহেই রাজ্যে আক্রান্তের পরিমান বাড়ল। গত ২৪ ঘণ্টায় তুলনামূলক ভাবে অনেক বেশি টেস্ট করেছে রাজ্য সরকার, তুলনায় সংক্রমনের গতি বেড়েছে। আজ নবান্নের তরফে করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০৮ জন, যা এখন পর্যন্ত সব তেকে বেশি। সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৪৫৯ । স্বাস্থ্য দফতরের এক কর্তার মতে, এটা ঠিক যে বেশি সংখ্যায় টেস্ট হয়েছে বলে আরও বেশি কোভিড পজিটিভ রোগীর সন্ধান মিলেছে। কিন্তু হয়তো সেটাই একমাত্র কারণ নয়। বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরছেন।
তাঁদের অনেকের মধ্যে উপসর্গ রয়েছে। এঁদের কারণেই কোভিড পজিটিভের সংখ্যা হঠাত্ বেড়ে গেল বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য দফতরের ওই কর্তার বক্তব্যের পক্ষে স্পষ্ট যুক্তিও রয়েছে। দেখা যাচ্ছে, যে উত্তর দিনাজপুর দীর্ঘ সময় পর্যন্ত গ্রিন জোন ছিল, সেখানে ৩৩ জন করোনা আক্রান্ত। গত চব্বিশ ঘন্টায় নতুন ১৩ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে ওই জেলায়। একই ভাবে মালদহ, মুর্শিদাবাদেও গোড়ার দিকে দীর্ঘ সময় করোনা আক্রান্তের সংখ্যা দক্ষিণবঙ্গের জেলাগুলির তুলনায় নগণ্য ছিল। কিন্তু মালদহে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৮২। এর মধ্যে ৩১ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে রবিবার। একই ভাবে রবিবার নতুন ৯ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে মুর্শিদাবাদে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৪।

No comments