Header Ads

কলকাতাকে ছন্দে ফেরাতে পথে নামল সেনা, সকারের সিদ্ধান্তে খুশি রাজ্যপাল

নজরবন্দি ব্যুরোঃ আমফানের ৭২ ঘন্টা পরেও চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ধংস্তস্তুপ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে চাই প্রচুর লোকবল। আর সেই কারণে সেনার সাহায্য চায় সরকার।তাতেই সাড়া দিল সেনা। ইতিমধ্যেই শহরের রাজপথে নামল সেনা। যুদ্ধকালীন পরিস্থিতিতে কলকাতায় যত্রতত্র ঝড়ের তাণ্ডবের বলি গাছগুলি কেটে রাস্তা পরিষ্কারের কাজে নেমে পড়লেন জওয়ানরা। স্বয়ংক্রিয় করাত ও জেসিবি মেশিন নিয়ে একেবারে ত্রাতার ভূমিকায় হাজির হলেন তাঁরা।
এর পরেই টুইট করে রাজ্যের সেনা চাওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। টুইট করে রাজ্যপাল লিখেছেন, 'রাজ্য সরকার সেনার থেকে সাহায্য ও সহযোগিতা চেয়েছে । এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয় । জনগণের কাছে এই কঠিন সময়ে ধৈর্য রাখার ও শান্ত থাকার অনুরোধ । প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুত সহ সমস্ত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে '।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.