Header Ads

ঘোষণা হল ঈদের দিন, বাড়িতে বসে ঈদ পালনের অনুরোধ মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ব্যুরোঃ দিল্লি জামা মসজিদের শাহি ইমাম ঘোষণা করলেন, আগামী ২৫ মে পালিত হবে ইদ উল ফিতর। শনিবার সংবাদসংস্থা ট্যুইট করে জানায়, এই ঘোষণা করেছেন দিল্লির জামা মসজিদের শাহি ইমাম। তিনি বলেছেন, আজও চাঁদ দেখা যায়নি, তাই ইদ পালিত হবে ২৫ মে। তাঁর অনুরোধ, এবারে ইদ যেন সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের নিয়ম মেনেই পালন করা হয়।এবার ঈদ অন্যান্যবারের তুলনায় আলাদা। রমজানও ছিল অনেকটাই অন্যরকম। মুসলিমরা বাড়িতে বসেই এবার ইফতার সেরেছেন। নমাজ পড়তেও বাইরে যাননি অনেকে। তাই, ইদেও এবার প্রথা মেনে একসঙ্গে নমাজ পড়া হয়ত হবে না।১৭ কোটিরও বেশি মুসলিম থাকেন যে ভারতে। ফলে, স্বাভাবিকভাবেই ঈদের উদযাপন দেশের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উত্সব।
 কিন্তু করোনাভাইরাস মহামারী ঠেকাতে যে সামাজিক দূরত্ব বজায় রাখার নিদান সারা দেশকে মেনে চলতে বলা হচ্ছে, তাতে সাড়া দিয়ে ইসলামের ধর্মীয় নেতারাও এবারে শুধু নিজের পরিবারের ও বাড়ির মধ্যেই ঈদ পালন করার ডাক দিচ্ছেন।এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ' আপনাদেরকে আগাম ঈদের শুভেচ্ছা। তবে হাতজোড় করে আপনাদের কাছে মিনতি। আমাকে যদি আপনার একটুও ভালোবাসেন তবে বাড়িতে বসে ঈদ পালন করুন। বাড়ি থেকেই প্রে করুন।আমি বছরে একদিন মা কালীর বাড়ি যাই। পয়লা বৈশাখের আগের দিন। কিন্তু এইবার প্রথম লকডাউনের কারণে আমি যেতে পারিনি । মা কালী র দর্শন পাইনি। আল্লাকে আপনারা ঘর থেকে বসেই প্রে করুন। আল্লা আপনাদের কথা শুনবে ।লকডাউন চলছে। স্বরাষ্ট্রমন্ত্রক যে কোনও ধর্মীয় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাই বাড়িতে বসেই এবার ঈদ পালন করুন। করোনা রুখতে ঘরে থাকা দরকার। বাঙালিরাও এবার নববর্ষ পালন করতে পারেননি। বাসন্তি পুজো, রামনবমী পালন করা হয়নি। কিন্তু কী করা যাবে। মানুষের প্রাণ বাঁচাতে ঘরে থাকতেই হবে'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.