Header Ads

ফাঁস হয়ে গেল সারেগামাপা খ্যাত গায়ক নোবেলের তিন নম্বর বিয়ের কথা।

নজরবন্দি ব্যুরো: সারেগামাপা খ্যাত গায়ক শুধু ওপার বাংলা নয় এপার বাংলায় জেমস আইয়ুব বাচ্চুর বিভিন্ন জনপ্রিয় গান গেয়েছেন মাইনুল আহসান নোবেল। গায়ক সাত মাস আগেই বিয়েটা সেরে ফেলেছেন। এতদিন তা গোপনে ছিল, সোমবার ফাঁস হয়ে গেল তার বিয়ের কথা। বাংলাদেশের সংবাদমাধ্যম দাবি করছেন এটা প্রথম নয় এর আগেও দুবার বিয়ে করেছিলেন এই গায়ক। কিন্তু গায়কের দাবি আগেরগুলো শুধুই রিলেশন। এটাই তার প্রথম বিয়ে। গোপন কেন? এই প্রশ্নের উত্তরে তিনি জানান ব্যস্ততার জন্য কাউকে জানানো হয়নি। তবে ইদানিং নানা বিতর্কিত কান্ডের জন্যই তার খ্যাতি বেশি। শুরুটা হয়েছিল বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে বিতর্কের মধ্য দিয়ে। এর পরেই তার এক প্রেমিকার মাধ্যমে নোবেল এর নগ্ন ছবি ফাঁস হওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়।
 গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল নোবেলের বিরুদ্ধে। সম্প্রতি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে ক্ষমাও চাইতে হয়েছে তাকে। তার আগের দুটো বিয়ের সার্টিফিকেট প্রকাশ্যে এসেছে। সেখানে লেখা আছে ৫ লক্ষ টাকা পণ নিয়ে ২০১৯ সালে ১৫ ই নভেম্বর মেহেরুবা সালসাবিল নামে এক যুবতীকে বিয়ে করেন। সূত্রে খবর স্ত্রী মেহেরুবা কে নিয়ে বর্তমানে ঢাকার নিকেতনের একটি ফ্ল্যাটে থাকেন তিনি। খবরে প্রকাশ রিমি নামে একটি মেয়েকে বিয়ে করেন প্রথমে তিনি। সেই সংসার বেশিদিন টেকেনি, তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর এক আত্মীয়কে বিয়ে করেন নোবেল। সেই বিয়েও ভেঙে যায়। এই নিয়ে তিন নম্বর বিয়ে।
 কিন্তু নোবেল এর বক্তব্য সংবাদ মাধ্যমের খবর পুরোটাই মিথ্যে, আমার সঙ্গে এর আগে কোন মেয়ের বিয়ে হয়নি। তবে আমার সঙ্গে অনেক মেয়ে রিলেশন ছিল। এত ছিল যে তা গুনে শেষ করা যাবেনা। আর বয়সের কারণে এমনটা হয়ই। এরকম প্রেম জীবনে সবারই থাকে। কারো কম কারো বেশি। আমার একটু বেশি ছিল। এই অবস্থায় যদি বলা হয় এটা আমার তৃতীয় বিয়ে তো সেটা ঠিক নয়। তিনি আরও বলেন যে এই বিয়ের খবর গুলি গুজব বিভ্রান্তিকর। এটিই তার প্রেমের প্রথম বিয়ে। ইনস্টাগ্রামে পরিচয় হয়েছিল মেহেরুবা সাথে। বাড়ি থেকে রাজি না হওয়ায় পালিয়ে বিয়ে করতে হয়েছে। এখন সব ঠিক হয়ে গেছে মেহেরুবা পরিবার মেনেও নিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.