Header Ads

দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার পেরল, এর মধ্যেই জুন থেকে চালু হবে আন্তর্জাতিক উড়ান, ইঙ্গিত বিমানমন্ত্রীর

নজরবন্দি ব্যুরোঃ যত দিন যাচ্ছে কোনভাবেই করোনা আতঙ্ক পিছু ছাড়ছে না। এ যেন এক ভয়াবহ মৃত্যু। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা কেউই বলতে পারছেনা। এই পরিস্থিতিতেও কোন নির্দিষ্ট ওষুধ কিংবা প্রতিষেধক না আসায় কিভাবে সংক্রমণ এড়ানোর যাবে তা বলা খুব কষ্টের। এদিকে দেশে চতুর্থবারের জন্য লকডাউন জারি হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি কেন্দ্রের রিপোর্টে ঘুম উড়েছে দেশবাসীর। এবার ভারতে ঢুকে পড়েছে লক্ষাধিক সংক্রমনের তালিকা। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লক্ষের বেশি। যা নতুন করে উদ্বেগ আর উৎকণ্ঠা তৈরি করেছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১,২৭,২৭৩ জন।লকডাউনের পর থেকেই বন্ধ আন্তর্জাতিক উড়ান।
কিন্তু এবার হয়তো তা খোলা হতে পারে, জুনের মাঝামাঝি শুরু হতে পারে আন্তর্জাতিক উড়ান। শনিবার ভিডিও কনফারেন্সে এমন ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী। তাঁর কথায়, “আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করে কী লাভ! আর কয়েকদিন দেখা যাক। করোনা নিয়েই আমাদের চলতে হবে। আগামী কিছুদিনে করোনা ভাইরাসের গতিবিধি যদি পরিকল্পনামাফিক থাকে, তাহলে জুনের মাঝামাঝি বা জুলাইয়ের শেষ থেকে আন্তর্জাতিক উড়ান চালু করে দেওয়া হবে।”

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.