Header Ads

টাকা দেয়নি প্রযোজক; আত্মহত্যার পথ বাছলেন বলিউড সিরিয়ালের অভিনেত্রী।

নজরবন্দি ব্যুরো: করোনার জন্য বন্ধ সমস্ত মেগা সিরিয়াল। অর্থকষ্টে ভুগছেন শিল্পীরা। হামারি বহু সিল্ক নামে একটি ধারাবাহিক নিয়ে বলিউড অভিনেত্রী কৃতি সানন মিডিয়াতে তার বক্তব্য বলেছিলেন। এ ধারাবাহিকের সঙ্গে যুক্ত অনেকেই টাকা পাননি বলে দাবি। একজন টেকনিশিয়ান টাকা পাননি, অভিনেতা-অভিনেত্রীরা টাকা পাননি। উল্টে টাকা চাইতে গেলে মিলেছে হুমকি। এই সিরিয়ালের অভিনেত্রী চাহাত খান্না দীর্ঘদিন ধরে অর্থকষ্টে ভুগছেন। কোন কাজ নেই, রোজগার করার কোন উপায় নেই, উপরন্তু এই মেগা সিরিয়াল থেকে যে প্রাপ্ত টাকা ছিল তার তাও তিনি পাননি।
সিরিয়ালটি পাঁচ মাস চলার পর তা বন্ধ হয়ে যায়। সিরিয়ালের নায়ক জান খান একটি ভিডিও পোস্ট করে জানান এই সিরিয়ালের পর তারা আর কোন কাজ পাননি। ধারাবাহিকে প্রযোজক এখনো পর্যন্ত তাদের টাকা দেননি। চাহাট খান্না সেই সকল শিল্পীদের মধ্যে একজন যাদের টাকা মাসের-পর-মাস দেওয়া হয়নি। সুতরাং এক তীব্র অর্থকষ্টে দিন কাটাচ্ছেন তারা।আর এই কারনেই চাহাত আত্মহত্যার পথ বেছে নেয়। বাড়ির লোক তাকে বাঁচায়। মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। অনেক ঘুরেও কোন কাজ পাননি। এরমধ্যে লকডাউন শুরু হওয়ায় উপার্জনের সমস্ত পথ আরো বন্ধ হয়ে যায়। একইভাবে মনোমিত গ্রেওয়ালের আত্মহত্যার খবর আমরা পেয়েছি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.