Header Ads

অনিশ্চিত হাজার হাজার শিল্পী-কলাকুশলীর ভবিষ্যত, কাজ শুরু করার আবেদন জানিয়ে খোলা চিঠি পরিচালক অয়ন সেনগুপ্তের

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের জন্য দীর্ঘ দিন ধরে বন্ধ বাংলা সিনেমা,সিরিয়ালের সমস্ত শুটিং। ফলে এই পেশার সাথে যুক্ত বেশ কয়েক হাজার মানুষ এখন সম্পূর্ণ রোজকার হিন। তাঁদের কথা সেভাবে কেও ভাবেনি এখনও। আটিস্ট ফোরামের উদ্যোগে কিছু সাহায্য অ কিছু বেক্তিগত সাহায্য ছাড়া সেভাবে এই মহামারীর সময় কেও এগিয়ে আসেনি। এবার বাংলা বিনোদন জগতের কলাকুশলীদের বর্তমান অবস্থার কথা ভেবে খোলে চিঠি লিখলেন পরিচালক অয়ন সেনগুপ্ত। তিনি আবেদন করেছেন আবার কাজ শুরু করারা। রইল তাঁর লেখা খোলা চিঠিঃ একটি আবেদন... কোন রাজনৈতিক পোষ্ট নয়, মানবিকতার দিক থেকে বিষয়টা ভাবুন..... আমি বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন পরিচালক। বর্তমানে উদ্ভুত পরিস্থিতির শিকার একজন টেকনিশিয়ান। আমার মতন এই ইন্ডাস্ট্রির অনেকেই আছেন যারা এ মুহূর্তে গৃহবন্দী! তাঁরা শিল্পী- কলাকুশলী।
 তারা শুধুমাত্র নির্ভর করে আছেন এ ইন্ডাস্ট্রির উপর। আজ ২মাস হয়ে গেল আমাদের শুটিং বন্ধ মানে রোজগারও বন্ধ। কিন্তু খরচ হয়ে চলেছে একইভাবে, কোথাও কোথাও বরং খরচ বেড়েছেও হয়তো! ইএমআই, ক্রেডিট কার্ডের বিল, ইলেকট্রিক বিল, সন্তানের স্কুল ফি বন্ধ হয়নি কিছুই.. অন্যদিকে বাজারদর ক্রমশ ঊর্দ্ধমুখী। শুধু রোজগার বন্ধ। ঘরে বসে মোবাইলে শুটিং করে মানসিক ক্ষিদে মিটেছে হয়তো! কিন্তু রোজগার হয়নি বেশিরভাগ ক্ষেত্রে! আজ অনেক কিছুই স্বাভাবিক হয়েছে... খুলেছে দোকান, চালু হয়েছে বাস, সরকারি-বেসরকারি কর্মসংস্হান, মদের দোকান... আগামীদিন খুলবে আরও অনেক কিছুই। আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কি!! জানিনা শুটিং কবে শুরু হবে, জানি না রোজগার হবে কবে!!!
আজ অনিশ্চিত হাজার হাজার শিল্পী-কলাকুশলীর ভবিষ্যত!! কোন সরকারই কোন আর্থিক প্যাকেজ ঘোষনা করেননি, পাইনি কোন প্রতিশ্রুতিও!! জানি না কবে কাজ করতে পারব।এটুকু আশা করাও কি অন্যায়? একটা ইন্ডাস্ট্রি, যেখান থেকে ভালো রেভিনিউ সরকার পায়, তাদের জন্য কোন ব্যবস্থা কি করা যায় না?? ভয় লাগে, এই টেনশন সহ্য করতে পারব তো?? কতদিন বসে থাকব এভাবে?? কেউই জানি না!!! পেট আমাদেরও আছে, ক্ষিদে আমাদেরও পায়...অনেকেই ভাবেন, আমাদের প্রচুর টাকা... খুব সহজেই তা রোজগার হয়, বাস্তব চিত্রটা তেমন নয়, বিশ্বাস করুন...মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি, সেটাও “প্রচুর” নয়!! কাজ শুরু করতে চাই, ভালো থাকতে চাই.... একবার অন্তত ভাবুন আমাদের কথা.... অয়ন সেনগুপ্ত (পরিচালক)

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.