Header Ads

কিটে আছে গণ্ডগোল, রাজ্যের অভিযোগ মানল নাইসেড

নজরবন্দি ব্যুরো:যথেষ্ট পরিমাণ টেস্ট হচ্ছে না এবং আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গোপন করতে চাইছে রাজ্য সরকার। এমন অভিযোগ করেছে সমস্ত বিরোধী রাজনৈতিক দল।
এই রকম সময়ে পাল্টা অভিযোগ আনল রাজ্য। যদিও রাজ্যের  আনা অভিযোগ মেনে নিল নাইসেড। রাজ্যের পক্ষ থেকে অভিযোগ ছিল ত্রুটিপূর্ণ কিট সরবরাহ করা হয়েছে। অভিযোগ আইসিএমআর-নাইসেডের বিরুদ্ধে।
কিটের মান খারাপ হওয়ায় পরীক্ষা করার পর বহুক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল ফলাফলের জন্য। এটাই ছিল রাজ্যের পক্ষ থেকে মূল অভিযোগ। এই প্রসঙ্গে নাইসেড জানিয়েছে কিটের গুণমান খারাপ হওয়া দুর্ভাগ্যজনক। এন আই ভি পুনে, নাইসেডের যৌথ উদ্যোগে কিট তৈরি হয়েছিল। এর সঙ্গে দেশে দ্রুত হারে আক্রান্তের সংখ্যা বাড়ায় কিট যোগানে সমস্যাও তৈরি হয়েছে। বেসরকারি সংস্থার থেকে কিট কেনে হয়েছে। ত্রুটিপূর্ণ কিট খতিয়ে দেখার আশ্বাস আইসিএমআর-এর।

প্রসঙ্গত, রাজ্যে সরবরাহ করা করোনার টেস্টিং কিটের গুণমান নিয়ে বড় প্রশ্ন তুলল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। প্রসঙ্গত এইসব টেস্টিং কিট সরবরাহ করেছে আইসিএমআর-নাইসেড। এইসব টেস্টিং কিটের বেশিরভাগই আমদানি করা হয়েছে চিন কিংবা অন্য দেশ থেকে।রবিবার টুইট করে এমনটাই অভিযোগ করল রাজ্য স্বাস্থ্য দফতর।সম্প্রতি নাইসেডের মাধ্যমে রাজ্যের সরকারি ল্যাবগুলিতে কিট পৌঁছয়। স্বাস্থ্য দফতরের অভিযোগ, শুধু এ রাজ্যের সরকারি ল্যাবই এ ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে, তা নয়। দেশের আরও কয়েকটি ল্যাবেও এ ধরনের সমস্যা হচ্ছে বলে তারা জানতে পেরেছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.