জ্বরের ওষুধ বিক্রিতে নজরদারি! দোকান থেকেই মিলবে ক্রেতার তথ্য। করোনা সংক্রমণ আটকাতে নতুন পন্থা
নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত হারে বাড়ছে গোটা ভারতে। লকডাউনের পরেও যেভাবে এই ভাইরাসের সংক্রমণ বাড়ছে তাতে চিন্তিত স্বাস্থ্য মন্ত্রক। করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে বিভিন্ন রাজ্য নতুন নতুন পন্থা অবলম্বন করেছে। জ্বর, সর্দি, কাশির উপসর্গের জন্য যারা ওষুধ কিনছেন তাঁদের বিস্তারিত তথ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে ওষুধের দোকানগুলিকে। বিহার, অন্ধ্রপ্রদেশ, ওড়িশাতে এই নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। আবার কোথাও করোনা সংক্রমণ রোধে নমুনা পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে।
যদিও বেশ কয়েকটি রাজ্যে ওষুধের দোকানগুলিতে করোনা উপসর্গের ওষুধের বিক্রিতে বিশেষ নজরদারি চালাতে বলা হয়েছে। যাঁরা প্রচুর পরিমাণে জ্বর, সর্দি ,কশি ওষুধ কিনছেন রাজ্য সরকারের তরফ থেকে তাঁদের ফোন নম্বর বাড়ির ঠিকানা নিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে কেউ সংক্রমিত হলেও তাঁকে খুঁজে বের করা সহজে সম্ভব হবে। এতে রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে সহজে। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, বিহারের কিছু অংশ, চন্ডীগড়ে এই নিয়ম ইতিমধ্যে লাগু করা হয়েছে। তবে আবার কিছু রাজ্য সরকার এও জানিয়েছেন যে মানুষের মধ্যে এখন সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আর তাই আগের থেকে এই ভাইরাসকে মোকাবিলা করা কিছুটা হলেও সহজ। কারণ মানুষ আর নিজেদের রোগকে লুকিয়ে রাখতে চাইছে না।

No comments