সেপ্টেম্বরে বাজারে আসছে করোনার ভ্যাক্সিন, চাঞ্চল্যকর দাবি অক্সফোর্ডের গবেষকদের
নজরবন্দি ব্যুরোঃ গোটা বিশ্বই মারণ ভাইরাস করোনার থাবায় জেরবার। গোটা বিশ্বে হুহু করে বাড়ছে মৃত্যু-মিছিল। নিত্যদিন হাজারে হাজারে মানুষ আক্রান্ত হচ্ছেন এই মারণ ভাইরাসে। তবে নির্দিষ্ট কোন অ্যান্টিডোট এখনও পর্যন্ত আবিষ্কার না হয় বিশ্ববাসী আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। বিশ্বের অধিকাংশ দেশে লকডাউন জারি থাকলেও কোনভাবে ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। সেই পরিস্থিতিতে আশার আলো বয়ে নিয়ে এল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁরা করোনা মোকাবিলায় 'সুপারফাস্ট' ভ্যাক্সিন আবিষ্কার করেতে সক্ষম হয়েছেন বলে দাবি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। সেপ্টেম্বরের মধ্যে সেই ভ্যাক্সিন বাজারে আসতে পারে বলে আশাবাদী ওই গবেষকরা।
শুক্রবার এই গবেষক দল একটি ভিডিও কনফারেন্স করে বিষয়টি প্রকাশ্যে আনেন। এই গবেষক দলের নেতৃত্ব দিচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারাহ গিলবার্ট।
তিনি জানিয়েছেন তাঁদের আবিষ্কৃত এই সুপারফাষ্ট ভ্যাক্সিন করোনা রোগীকে দ্রুত ভাইরাস নির্মুল করতে পারবে। তাঁদের আশা সব ঠিকঠাক এগোলে সেপ্টেম্বরের মধ্যেই কয়েক লক্ষ ডোজ বাজারে আনা সম্ভব বলে মনে করছেন গবেষকরা।
সূত্রের খবর ইতিমধ্যেই ভ্যাক্সিনটির ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। গবেষক দলের তথ্য অনুযায়ী ভ্যাক্সিনটির ১২টি সফল ট্রায়াল হয়েছে। সেপ্টেম্বরের মিধ্যেই সব ট্রায়াল শেষ করে বাজার জাত করা হবে বলে জানিয়েছেন তাঁরা। ভ্যাক্সিনটির একটি ডোজ মানব দেহে প্রবেশ ঘটালে রোগপ্রতিরোধ ক্ষমতা কয়েকগুন বেড়ে যায়।তবে গোটা বিশ্বের শোচনীয় পরিস্থিতির জেরে ইতিমধ্যেই ভ্যাক্সিন উৎপাদন শুরু হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকদল জানিয়েছে ব্রিটেনের তিন সংস্থা, ইউরোপের দুই সংস্থা এবং ভারত ও চিনের একটি করে সংস্থা এই ভ্যাক্সিন উৎপাদন করবে। এই খবর প্রকাশ্যে আসার পর আশায় বুক বাঁধতে শুরু করেছে বিশ্ববাসী।

No comments