করোনায় মৃত্যু নিয়ে চিন বিভ্রান্ত করছে বিশ্বকে, দাবী মার্কিন কূটনীতিকের
নজরবন্দি ব্যুরোঃ করোনাভাইরাসের সংক্রমণে চিনে আক্রান্ত ও মৃতের সঠিক সংখ্যা কত সেই নিয়ে তর্ক-বিতর্ক চলছেই। বৃহস্পতিবারই হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, আক্রান্তের মোট সংখ্যা লঘু করে দেখাচ্ছে বেজিং। তাদের সরকারি রিপোর্টে ভুল তথ্য দেওয়া আছে। ট্রাম্পকে সমর্থন করেই এবার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক তথা রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি দাবি করলেন চিনে এখনও পর্যন্ত ৮২ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ৩৩০০ মৃত্যু হয়েছে। এদিকে চিনের জনসংখ্যা প্রায় দেড়শ কোটির কাছাকাছি।
বোঝাই যাচ্ছে এটি সঠিক তথ্য নয়। চিন নিজের সুখ্যাতি রক্ষা করতেই বেশি ব্যস্ত। ভাইরাস মোকাবিলায় সাহায্য করার বদলে তারা নিজের ইচ্ছে মতো চলছে। কিন্তু ভুলে গেলে চলবে না, চিনই এই ভাইরাস প্রথম ছড়াতে শুরু করেছিল।' নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টও বলছে, হোয়াইট হাউসের সন্দেহ মিথ্যা নয়। মার্কিন গোয়েন্দাদের তথ্য বলছে, সরকারি রিপোর্টে ভুল পরিসংখ্যান দেখিয়েছে চিন। তাদের ন্যাশনাল হেলথ কেয়ারের রিপোর্টও ভুল। গোটা বিশ্বকেই অন্ধকারে রাখার চেষ্টা করছে তারা।


No comments