Header Ads

ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ২৬, কার্ফু পালন দেশজুড়ে

নজরবন্দি ব্যুরোঃ যত দিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহুকরে। ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই আবহে দাঁড়িয়ে আতঙ্কে কাঁপছে ভারত। আমাদের দেশে প্রথম যখন এই মারণ ভাইরাসে আক্রান্তের খবর মিলেছিল তখন এত দ্রুতহারে ছড়িয়ে পড়েনি এই ভাইরাস। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত আমাদের দেশে আক্রান্তের সংখ্যা ৩৪১। মারণ ভাইরাসের থাবায় মৃত্যু হয়েছে ৬ জনের। নতুন করে ২৬ জন আক্রান্ত হওয়ায় বিপদের আশঙ্কা ক্রমেই বেড়ে চলেছে৷ তবে এরমাঝে ২৩ ভারতীয়কে করোনার হাত থেকে সারিয়ে তোলা সম্ভব হয়েছে। সেই আবহে আজ গোটা দেশে জনতার কার্ফু পালন হচ্ছে।
প্রধানমন্ত্রীর নির্দেশ মত সারা দেশই আজ লকডাউন। ঘরবন্দি হয়ে রয়েছেন দেশের নাগরিকরা। ইউরোপের দেশগুলির মত ভারতে যাতে করোনা ছড়িয়ে পড়তে না পারে সেদিকে লক্ষ্য রেখেই গোটা দেশে কার্ফু চলছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারী ঘোষণা করার পর বিশ্বের প্রায় সব দেশই ভাইরাস মোকাবিলায় তৎপর হয়ে ওঠে। তবে এত ব্যবস্থাপনার সত্বেও আটকানো যায়নি মারণ ভাইরাসকে। গোটা বিশ্বে করণা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ্য ছাড়িয়েছে। ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। চীনের পর করোনায় মৃত্যুপুরী তৈরি হয়েছে ইতালি। প্রায় সাড়ে চার হাজার মানুষের ইতিমধ্যে মৃত্যুর খবর পাওয়া গেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.