কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ আমেরিকার।পাকিস্তানকে সন্ত্রাস বন্ধ করার বার্তা।
নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীরে সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল আমেরিকা।বৃহস্পতিবারই মার্কিন বিদেশ দফতরের এক মুখপাত্র বলেন কাশ্মীরবাসীদের উপর নানা রকম নিষেধাজ্ঞা এবং আটক সংক্রান্ত যে সব খবর পাওয়া যাচ্ছে তা খুবই চিন্তার বিষয়।তবে কাশ্মীরের পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বিদেশ দফতরের ওই মুখপাত্র।তবে পাকিস্তানকেও কড়া বার্তা দিয়েছে আমেরিকা। নাম না করেই পাকিস্তানকে সীমান্তে সন্ত্রাস বন্ধ করার বার্তা দিয়েছে।
কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করার পর ফ্রান্সের জি-৭ সামিটে প্রথম মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বুঝিয়ে দিয়েছেন কাশ্মীর নিয়ে আর কোনও দেশের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক না ভারত।কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার আগেও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে ভারত বলেছিল কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত। কাশ্মীর ভারতেরই অংশ এই নিয়ে আর কারোর সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় ভারত। অপরদিকে মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জে কাশ্মীরের বাসিন্দাদের মানবাধিকার লঙ্ঘলেন অভিযোগ করে ভারতের বিরুদ্ধে নালিশ করেছে পাকিস্তান।

No comments