প্রতীক্ষার অবসান এবার? শিক্ষকদের TGT স্কেলের দাবিতে শিলমোহর কেন্দ্রীয় সংস্থার! #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ টিজিটি স্কেলে বেতন ক্রমের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে BGTA। আর বহু লড়াইয়ের পর সম্ভবত মিলতে চলেছে সুফল। আজ বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স আসোসিয়েশনের (BGTA) পক্ষ থেকে টিজিটি (TGT Scale) বেতন ক্রমের দাবিতে করা মামলার শুনানি হল কোলকাতা হাইকোর্টে।
আদালতে কেন্দ্রের Additional Solicitor General এবং Ministry of HRD এর তরফের আইনজীবীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ সওয়াল -জবাব এর পরে দুজনেই টিজিটি স্কেল এর দাবিকে সমর্থন করেন।নজরবন্দি সম্পাদকীয়ঃ 'ওম গদ্দারায় নমঃ' প্রথম রাউণ্ডে এগিয়ে মুকুল, শেষ রাউণ্ডে বাজিমাত করবেন মমতা? পরবর্তী শুনানি হবে আগামী বৃহস্পতিবার। বিজিটিএ এর রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন,
"আমাদের দাবী যে একশ শতাংশ ন্যায্য, এ বিষয়ে যাদের সন্দেহ ছিলো, এখন বল তাদের কোর্ট এ।আইনি রায় এর ভিত্তিতে আমাদের ন্যায্য পাওনা না মিটলে,রাজ্যের লক্ষাধিক গ্র্যাজুয়েট শিক্ষক ছেড়ে কথা বলবেন না।বিজিটিএ সব রকম ভাবেই লড়াই এ প্রস্তুত।" রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ সদস্য অভিজিৎ দাস সকল গ্র্যাজুয়েট শিক্ষক দের উদ্দেশ্যে বলেন,"আপনারা জোটবদ্ধ হোন।রাস্তায় নেমেই বাকি পাওনা আমাদের আদায় করে নিতে হবে।"

No comments