Header Ads

কলকাতার নতুন শেরিফ হলেন যশস্বী সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়।

নজরবন্দি ব্যুরোঃ আজ সোমবার আনুষ্ঠানিকভাবে কলকাতার নতুন শেরিফ হলেন যশস্বী সাহিত্যিক শংকর ওরফে মণিশংকর মুখোপাধ্যায়। চিকিৎসক সঞ্জয় মুখোপাধ্যায়ের হাত থেকে দায়িত্বভার গ্রহণ করবেন সাহিত্যিক শংকর।তাকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ১৯৩৩ সালের ৭ই ডিসেম্বর বাংলাদেশের যশোরে জন্ম গ্রহণ করেন এই সাহিত্যিক।
তাঁর বাবা হরিপদ মুখোপাধ্যায় পেশায় ছিলেন একজন আইনজীবী। তাঁর শৈশব কেটেছে পশ্চিমবঙ্গের হাওড়াতে। জীবনের প্রথম থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। চৌরঙ্গী, সম্রাট ও সুন্দরী, জনঅরণ্য, অচেনা অজানা বিবেকানন্দ, সীমাবদ্ধ, কত অজানারে সহ একাধিক জনপ্রিয় লেখা লিখেছেন তিনি। তাঁর লেখা উপন্যাস থেকে ছবিও তৈরি হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.