বিজেপিতে যোগ দিতে চায় তৃণমূলের ১৪৭ বিধায়ক! বিস্ফোরক দাবি চাণক্যের
নজরবন্দি ব্যুরো: সরকার ভাঙার ইচ্ছা বিজেপির নেই। নিজের ঘর সামলে রাখুন মুখ্যমন্ত্রী। অযথা আতঙ্কে ভুগবেন না। নিজের ঘরের যদি ১৪৭ জন এসে বলে আমরা মমতার বিরুদ্ধে তাহলে বিজেপি সেখানে কি করবে ? আজ সাংবাদিক বৈঠকে এইভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন মুকুল রায়। আজ সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে তিনি বলেন, "আমায় জেলে পাঠিয়ে লাভ নেই। আমার মুখ বন্ধ করে বা সরকার ভাঙার চক্রান্ত করে বিজেপি যদি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্তব্ধ করবে, তাহলে মনে রাখবেন মৃত বাঘের থেকে আহত বাঘ আরও বেশি ভয়ঙ্কর।" এরপরই সাংবাদিক বৈঠক করে তার পাল্টা জবাব দেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, "নিজের ঘরের যদি ১৪৭ জন এসে বলে আমরা মমতার বিরুদ্ধে তাহলে বিজেপি সেখানি কি করবে ? সরকারকে ফেলার কথা ভাবছে না বিজেপি। মমতা নিজের ঘরটা সামলে রাখুক আগে। এই নির্বাচনে মানুষ মমতার বিরুদ্ধে ভোট দিয়েছে।"
মুকুল রায় আরও অভিযোগ, "মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা-জুড়ে অশান্তি ছড়াচ্ছে। আর বিজেপি রাজনৈতিক ভাবেই লড়াই করবে। আমরা মুখ্যমন্ত্রীকে নিখোঁজের তালিকা এখনই পাঠাচ্ছি। তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগে করবেন তো?" সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে মুকুল রায় বলেন, "দু-জন মারা গেছে। তিনজন এখনও নিখোঁজ। তাঁরাও খুন হয়েছেন বলে আমাদের ধারণা।"তিনি আরও বলেন, "নন্দীগ্রামে ৫৬ জন খুন হয়েছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি কি এই দাবি থেকে সরে এসেছেন।"

No comments