‘কুনকি হাতি’ বলে দুই-শাসককে আক্রমণ করলেন সূর্যকান্ত মিশ্র!
নজরবন্দি ব্যুরো: নির্বাচনের মধ্যে বিজেপি ও তৃণমূলকে ‘কুনকি হাতি’ বলে আক্রমণ করলেন সিপিআই(এম) এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সুনীল খাঁয়ের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘বনদফতরের পোষা ও প্রশিক্ষিত হাতি হল ‘কুনকি হাতি’। কুনকি হাতি একমাত্র বুনো হাতিকেই ভয় করে।
বামপন্থীরা বুনো হাতি। তাই তৃণমূল-বিজেপি বামপন্থীদের এখন ভয় পাচ্ছে। তারা বামপন্থীদের বিরুদ্ধে ভিতরে ভিতরে এক জোট হয়ে লড়াই করছে।’
মিশ্র আরও বলেন, ‘নারদা, সারদা, রাফাল কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে ‘দিদি-মোদী’ একই নীতি নিয়ে রাজত্ব চালাচ্ছেন বলে আক্রমণ করেন।’
দুই শাসক ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি কতটা পূরণ হয়েছে তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন এই সিপিআই(এম) নেতা।

No comments