Header Ads

মমতার সভায় গরহাজির থেকে বিতর্ক বাড়ালেন শুভ্রাংশু!

নজরবন্দি ব্যুরো: তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদির সমর্থনে আমডাঙায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় হাজির না হওয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, শুভ্রাংশুর সঙ্গে এই বিষয়ে কথা কথা হয়েছে।
এই ঘটনায় কোনও বিতর্ক নেই। ও দীনেশ ত্রিবেদির হয়ে লড়াই করে যাচ্ছে। ও বলেছে, এখন নয় একেবারে ২৩ মে সন্ধ্যাবেলায় পিসির পা ছুঁয়ে প্রণাম করব।

যদিও গত সোমবার নির্বাচনী পথ সভায় বিতর্কিত মন্তব্য করে বসলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। সভা মঞ্চে থেকে বাবা মুকুল রায়ের প্রশংসা শুভ্রাংশুর৷ মুখে। কাঁচরাপাড়ায় ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে পথ-সভায় বক্তব্য রাখছিলেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়।
তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে শুভ্রাংশু অভিযোগ করেন, তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে বাবা চোর ছেলে চোর বলে চেঁচান এক ব্যক্তি। গোটা বিষয়টি তিনি ভিডিও করে নিজের কাছে রেখে দিয়েছেন।

এরপরই শুভ্রাংশু বলেন, বাবাকে আঘাত করলে তিনি ভুলে যান। কিন্তু আমি সেরকম ধরণের নই। কেউ আঘাত করলে, পাল্টা ছুরি বসাতে জানি। সমালোচনা শুনতে শুনতে আমি এখন ক্লান্ত। এখন ভোটের জন্য দলের হয়ে প্রচার করছি। জানি ভোট মিটলেই ফের আমাকে চোর অপবাদ শুনতে হবে।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.