সারদা কাণ্ডে অপরাধীরা সাজা পাবেই, সিবিআই দফতরে হাজির আরও এক পুলিশ কর্মী
নজরবন্দি ব্যুরো: সারদা কাণ্ডে এবার জাল গোটাতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের পদক্ষেপে তেমন ছবি উঠে আসছে। আইপিএস অর্ণব ঘোষ, বিধাননগর দক্ষিণ থানার এসআই আই আর মোল্লার পর শুক্রবার দুপুরে সল্টলেকের সিবিআই দফতরে হাজির সিআইডি’র ডিএসপি শঙ্কর ভট্টাচার্য।
সারদা চিটফান্ডকাণ্ডের তদন্তে রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই অফিসার।
এই চিটফান্ড তদন্তের জাল গোটাতে তৎপর সিবিআই। রাজীব কুমার থেকে সিটের অন্যসব সদস্যদেরও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে আগে থেকে। এর আগে সিটের সদস্য পুলিশ কর্মী প্রভাকর নাথকে তলব করে সিবিআই। দিন কয়েক আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
এবার সিটেরই সদস্য শঙ্কর ভট্টাচার্যকেও ডেকে পাঠানো হল। সিটের প্রধান রাজীব কুমার ও বিধাননগর কমিশনাটের তৎকালীন গোয়েন্দা প্রধান সিটের নিচুতলার পুলিশ কর্মীদের কি নির্দেশ দিতেন তা জানতে চাওয়া হতে পারে বলে অনুমান বিশেষজ্ঞ মহলের। এছাড়া সারদার লাল ডায়েরী ও পেন-ড্রাইভ কোথায় আছে তাও জানতে চাওয়া হবে বলে অনুমান।

No comments