Header Ads

'অপেক্ষা করুন আপনার কর্মফলের'! প্রধানমন্ত্রীকে পাল্টা বার্তা দিলেন রাহুল

নজরবন্দি ব্যুরো: উত্তরপ্রদেশের এক নির্বাচনী জনসভার মঞ্চ থেকে রাহুল গান্ধিকে কটাক্ষ করতে গিয়ে রাজীব গান্ধির প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জনসভায় প্রধানমন্ত্রী বলেন, রাজীব গান্ধি ছিলেন এক নম্বর দুর্নীতিবাজ। এই জনসভায় মোদী আরও জানান, শুধু তাই নয়, রাফালে চুক্তি নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি তাঁর ছবিতে কলঙ্কিত করতে চাইছে।
প্রধানমন্ত্রীর জনসভার এই উক্তি প্রসঙ্গে সম্প্রতি ট্যুইট করে মোদীকে একহাত নিলেন রাহুল।

ট্যুইটে মোদীকে তিনি পাল্টা লিখেছেন, ‘লড়াইটা শেষ। অপেক্ষা করুন আপনার কর্মফলের। আপনার নিজস্ব ভাবনা চিন্তাকে আমার বাবার নামে চালানোর চেষ্টা করবেন না। এই ধরণের রাজনীতি আপনাকে বাঁচাতে পারবে না।’

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.