মুখ্যমন্ত্রীর মন্ত্রোচ্চারণ নিয়ে প্রশ্ন তুললেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন!
নজরবন্দি ব্যুরো: রাজ্যে প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। তিনি প্রশ্ন তোলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখন মঞ্চে উঠে মন্ত্রোচ্চারণ করছেন?
নির্বাচনের আগে থেকে একাধিক জনসবভায় তৃণমূল-নেত্রী হিন্দুত্ব নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন।
বিজেপির কাছ থেকে হিন্দুত্ব শিখবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন তিনি। সেই সূত্রেই তাঁকে একাধিক জনসভায় মন্ত্রোচ্চারণ করতে দেখা গিয়েছে। মঙ্গলবার সেই বিষয়টিকে নিয়ে প্রশ্ন তোলেন নির্মলা সীতারামন।
দক্ষিণ কলকাতায় বিজেপির প্রার্থী চন্দ্র বোস। তাঁর সমর্থনে রাসবিহারীতে জনসভার আয়োজন করে বঙ্গ বিজেপি।
সেই সভাতেই এদিন উপস্থিত হয়েছিলেন নির্মলা সীতারামন। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন নির্মলা। একই সঙ্গে নির্মলার অভিযোগ, তৃণমূল কংগ্রেস এখন তুষ্টিকরণ ও মাফিয়া কংগ্রেসে পরিণত হয়েছে। বাম আমলে যেমন হিংসা হত, এখনও পশ্চিমবঙ্গে সেই ধারাবাহিকতা চলছে। পরিস্থিতির একদম বদল হয়নি।

No comments