Header Ads

"মোদীজি আর একবার প্রধানমন্ত্রী হবেন"ঃ অমিত শাহ।

নজরবন্দি ব্যুরোঃ মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, তিনি মোদীজিকে প্রধানমন্ত্রী মানেন না। তাঁর কাছে মোদী হলেন এক্সপায়েরি প্রাইম মিনিস্টার। বাংলার মুখ্যমন্ত্রীর সেই কথা তুলে ধরেই বাংলায় এসে তাঁকে নিশানা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁর সাফ কথা, আপনি না মানলেও কিছু করতে পারবেন না, মোদিজি আর একবার প্রধানমন্ত্রী হবেন।
মঙ্গলবার ঘাটালের জনসভা থেকে অমিত শাহ বলেন, আমি চ্যালেঞ্জ দিলাম, গোটা বাংলাই এবার রাম নাম বলবে, আপনার ক্ষমতা থাকলে আটকান। আর বিজেপিই এবার ক্ষমতায় আসবে। ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। অমিত শাহ বলেন, ভারতে জয় শ্রীরাম ধ্বনি হবে না কি পাকিস্তানে হবে। ঘাটালবাসীকে অমিত শাহের আবেদন, আপনারা সবাই জয় শ্রীরাম বলুন। জয় শ্রীরামের নাম থেকে কেউ কেউ আটকাতে পারবে না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.