Header Ads

বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর, মৃত ৮

নজরবন্দি ব্যুরো: পাকিস্তানে পুলিশের কনভয়ে বিস্ফোরণ। নিহত কমপক্ষে ৮ জন। আহত ৩০। বুধবার সকালে লাহোরের দাতা দরবারের ঠিক কাছেই ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়। পুলিশের গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটান ঘটে।
জানা গিয়েছে, পাঞ্জাব পুলিশের এলিট ফোর্সের কনভয় এদিন দাতা দরবার দরগার কাছ দিয়ে পার হচ্ছিল। সেই সময় পুলিশের কনভয় লক্ষ্য করে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের কারণে গুরুতর জখম ২৫ জন। তাদের স্থানীয় হসপিটালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে তিন জনই পুলিশ কর্মী বলে জানিয়েছে পাক প্রশাসন।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আত্মঘাতী বিস্ফোরণ বলে অনুমান করছে পুলিশ।
দাতা দরবার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সুফি দরগা। সুফি ধর্মগুরু দাতা গঞ্জ বকসের দেহাবশেষ এই দরগায় রাখা আছে। একাদশ শতকে দরগাটি তৈরি হয়। যদিও এই প্রথম নয়। এর আগে ২০১০ সালে এই দরগাকে লক্ষ্য করে জঙ্গি হামলা হয়। সেই হামলায় নিহত হয়েছিল ৪০ জনের বেশি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.