Header Ads

"বোরখা-ঘোমটা" বিতর্কে জাভেদ আখতারের চোখ উপড়ে নেওয়ার হুমকি কার্নি সেনার।

নজরবন্দি ব্যুরোঃ শ্রীলঙ্কা যদি 'বোরখা' নিষিদ্ধ করতে পারে, তাহলে ভারতের মাটিতে তা হবে না কেন? দাবি করেছিলেন কার্নি সেনা।এরপরই বিশিষ্ট গীতিকার জাভেদ আখতার প্রশ্ন তোলেন বোরখা যদি নিরাপত্তার জন্য নিষিদ্ধ হতে পারে, তাহলে ঘোমটা কেন নয়? আর তাঁর এমন বক্তব্যের পরই বিতর্ক তুঙ্গে ওঠে। পাল্টা জাভেদকে হুমকি দিতে শুরু করে রাজস্থানের কট্টরপন্থী সংগঠন কার্নি সেনা।

কার্নি সেনার তরফে এক প্রথম সারির সংবাদমাধ্যমকে জানানো হয়েছে,' বোরখার সঙ্গে সন্ত্রাসবাদ জড়িয়ে , জড়িয়ে রয়েছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আমরা জাভেদ আখতারকে ক্ষমা চাওয়ার জন্য ৩ দিনের সময় দিয়েছি।জাভেদ আখতার যদি ক্ষমতা না চান তাহলে তাঁর চোখ উপড়ে নেওয়া হবে। জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে। বাড়িতে ঢুকে মারধর করা হবে।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.