'এখন ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে'! বাঁকুড়ার জনসভায় বললেন দেব।
নজরবন্দি ব্যুরো: তৃণমূলের জমজমাট প্রচার বাঁকুড়ায়। রবিবারের প্রচারে এলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও টলি অভিনেতা দেব। এদিন সিমলাপাল হাই স্কুল মাঠে এসে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভাতে যোগ দেন তিনি।
বাঁকুড়া জেলার দুই কেন্দ্রে তৃণমূল-পন্থী টলিউডের শিল্পীদের এনে প্রচারে চমক দেয় তৃণমূল।
এদিনও সেই একি ছবি ধরা পড়ে। সারেঙ্গার সভা শেষ করে এদিন তিনি কপ্টারে চেপে সরাসরি সিমলাপালের সভামঞ্চের কাছে এসে পৌঁছান। অভিনেতাকে কাছ থেকে দেখতে, হাত মেলাতে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল চোখে পড়ার মতন।
দেবকে দেখতে গিয়ে চলল সেলফি তোলার পালা। তবে ভক্তদের হুড়োহুড়িতে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়।
যদিও কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই মঞ্চে দেব বলেন, ‘এখন ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে’ এই ধর্মকে হাতিয়ার করেই ব্রিটিশরা দু’শো বছরেরও বেশী আমাদের দেশ শাসন করেছিল। আজ আমরা আবারো সেই ‘ধর্মের চক্রব্যূহে’ ভেসে যাচ্ছি।

No comments