Header Ads

চলে গেলেন জনপ্রিয় অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়।

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন প্রবীন এই অভিনেতা।
প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি কাজ করেছেন ছোটপর্দা ও বড়পর্দায়। সত্তর-আশির দশক থেকেই তাঁর গান মুগ্ধ করেছে দর্শককে।
 মূলত গায়ক ও সঙ্গীত পরিচালক হিসেবেই কাজ করেছেন পেশাগত জীবনের প্রথম থেকেই। বড়পর্দা ও ছোটপর্দার পাশাপাশি রেডিও নাটকেও অত্য়ন্ত জনপ্রিয় ছিলেন তিনি। তা ছাড়াও দীর্ঘ সময় বাংলা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন ধরনের চরিত্রে দর্শক দেখেছেন তাঁকে কিন্তু তিনি বেশি জনপ্রিয় ছিলেন খল চরিত্রচিত্রণের জন্য। বহু বাণিজ্যিক ছবি সমৃদ্ধ হয়েছিল মৃণালের অভিনয়ে। নেগেটিভ চরিত্রে দাগ কেটেছেন বহুবার।
শুধু সিনেমা নয়, টেলিভিশনেও দাপটে কাজ করেছিলেন তিনি।
 আবার যাত্রার মঞ্চেও ছিলেন সমান সাবলীল। বাণিজ্যিক ছবির চেনা ছকের বাইরে ‘পোস্ত’, ‘টোয়েন্টিটু ইয়ার্ডস’-এর মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছিলেন তিনি। মৃণালের মেয়ে জোজো গায়িকা হিসেবে দর্শকদের কাছে পরিচিত নাম। ছেলে দেবপ্রিয় মুখোপাধ্যায়ও অভিনয় করেন। শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.