Header Ads

প্রকাশিত হল সিবিএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল! পাশের হার ৯৮.৫৪ শতাংশ

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের মধ্যে বৃহস্পতিবার দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করল সিবিএসসি। যদিও চলতি মাসের তৃতীয় সপ্তাহে ফলপ্রকাশের সম্ভাবনার কথা বলা হয়েছিল।
টুইট করে সিবিএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সফল পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই পরীক্ষাতে এ বছর পরীক্ষায় বসেছিলেন ১৩ লাখ পরীক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দিল্লিতে সাংবাদিক সম্মেলনে করে সিবিএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করা হয়। বোর্ডের তরফে জানানো হয়েছ, মেধাতালিকা থেকে পাশের হার সবেতেই এগিয়ে মেয়েরা। মোট ৯৮.৫৪ শতাংশ ছাত্র-ছাত্রী পাশ করেছেন। মেয়েদের মধ্যে পাশের হার ৮৮.৭০ শতাংশ। যেখানে ছেলেদের মধ্যে পাশের হার ৭৯.৪০ শতাংশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.