Header Ads

বিজেপি-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত বীরভূম!

নজরবন্দি ব্যুরো: আবার উত্তপ্ত বীরভূম। ভোট শেষ হতেই দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়লেন বিজেপি-তৃণমূল সমর্থকরা। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দু’পক্ষের সমর্থকরা বিভিন্ন এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।
মঙ্গলবার রাতে বীরভূমের লাভপুরে ঠিবা গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল-বিজেপি সমর্থকরা। প্রবল বোমাবাজি ও গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
সবাইকে সিউড়ি সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌছায় লাভপুর থানার পুলিশ। অভিযোগ,  এই ঘটনা ঘটার পরে লাভপুরে একটি সেন্ট্রাল ফোর্সের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগের তির বিজেপির দিকে। একটি প্রাইভেট বাসে করে যাচ্ছিলেন তাঁরা। বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। এর পরে উত্তেজনা আরও বেড়ে যায়। অপরদিকে বিজেপি-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের খয়রাশোল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.