পাহাড়ে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ করলেন বিমল গুরুং!
নজরবন্দি ব্যুরো: নির্বাচনে জিততে ভোট কিনতে টাকা ছড়ানো হচ্ছে। এর থেকে সতর্ক থাকতে হবে। অডিয় বার্তা দিয়ে পাহাড়ের বাসিন্দাদের সজাগ থাকতে বললেন বিমল গুরুং।
পাশাপাশি বিজেপি ও জিএনএলএফ -বিমলপন্থী মোর্চার জোট প্রার্থী নিরোজ জিম্বা ভোটে জিতলে প্রতারণা করবেন না বলেই তাঁর ধারণা। পাহাড়ের দু'-একজন নিজেদের স্বার্থের কথা মাথায় রেখে পকেট ভরাতে চাইছে তারা। বিধানসভার উপ নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে টাকা ছড়িয়ে ভোট কেনার পরিকল্পনা করা হয়েছে। এমন কিছু দেখতে পেলে পুলিশ ডেকে ধরিয়ে দেওয়ার আবেদনও জানান তিনি। লোকসভা ভোটের আগে পাহাড়ে ফিরতে চেয়েছিলেন বিমল গুরুং।
কিন্তু আদালত থেকে জামিন না মেলায় তা আর হয়ে ওঠেনি। তাই বিমলের ভরসা শুধুই অডিয়ো-ভিডিয়ো। লোকসভা ভোটের জন্য এই কৌশলই অবলম্বন করেছিলেন তিনি। এবার বিধানসভার উপ নির্বাচনেও একই কৌশল অবলম্বন করলেন গুরুং।
কিন্তু আদালত থেকে জামিন না মেলায় তা আর হয়ে ওঠেনি। তাই বিমলের ভরসা শুধুই অডিয়ো-ভিডিয়ো। লোকসভা ভোটের জন্য এই কৌশলই অবলম্বন করেছিলেন তিনি। এবার বিধানসভার উপ নির্বাচনেও একই কৌশল অবলম্বন করলেন গুরুং।

No comments