Header Ads

যেখানেই আমি যাচ্ছি, সেখানেই ওরা গণ্ডগোল পাকাচ্ছে ! অভিযোগ বিজেপি নেতা বাবুলের

নজরবন্দি ব্যুরো: "নির্বাচন ঘিরে চারদিকে বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে বুথ দখলের ও মারামারির খবর আসছে। কমিশনকে সব খবর জানাচ্ছি। সব বুথে তো আমার পৌঁছানো সম্ভব হচ্ছে না।
যেখানেই আমি যাচ্ছি, সেখানেই ওরা (তৃণমূল) গণ্ডগোল পাকানোর চেষ্টা চালাচ্ছে। কয়েকটি জায়গায় আমরা পুনর্নির্বাচন চাইব ।" এমনি কথা  বললেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।
চতুর্থ দফার নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় অশান্তির খবর মিলেছে। বুথে বুথে অশান্তির খবর পেয়েই ছুটছেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, একটি সংবাদমাধ্যম বলেছে, আমরা নাকি বিজেপি-কে ভোট দেওয়ার কথা বলেছি। আমরা এসব করি না।
উলটে কাশীডাঙায় আমাদের এজেন্টকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে।"এর পরে তিনি আরও অভিযোগ করেন, "যেখানে যেখানে পৌঁছাতে পারব সেখানে যাব। জেমুয়াতে মানুষ বলছে, সেন্ট্রাল ফোর্স না এলে তাঁরা ভোট দেবেন না। আমরা সুপার ভাইজারকে পুরো বিষয়টি জানিয়েছি।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.