Header Ads

তাড়াতাড়ি হাত চালা! ঘরে বসে ফোনে নির্দেশ অনুব্রতর

নজরবন্দি ব্যুরো: সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুসারে নির্বাচন কমিশনের তরফে তাঁকে নজরবন্দি করে রাখা হয়েছে। শোনা যাচ্ছে , ভোটের আগের রাতে ৩ টে পর্যন্ত জেগে ছিলেন অনুব্রত মণ্ডল।
তবে রাত জেগে তিনি কি করছিলেন জানতে চাওয়ায় , অনুব্রত জানান কিছু ব্যক্তিগত কাজ ছিল তাঁর। আর এদিন সকালে ভোট দিতে গিয়েই তিনি জানান , কমিশন একটা ফোন কেড়ে নিলেও হাজারটা ফোন রয়েছে তাঁর কাছে। এদিন সকালেও একাধিক সংবাদমাধ্যমের পর্দায় স্ব-মহিমায় দেখা গেল অনুব্রত মণ্ডলকে।

এক সংবাদমাধ্যমের পর্দায় দেখা যায়, এদিন চেনা মেজাজে ফোন কানে তুলেই অনুব্রত বলেন ,'তাড়াতাড়ি হাত চালা' এরপরই সাংবাদিক প্রশ্ন করেন, কাকে এবং কেন হাত তাড়াতাড়ি চালানোর কথা বলছেন অনুব্রত?
জবাবে অনুব্রত মণ্ডল জানান, গরমে যাতে মানুষ কষ্ট না পান তাই ভোট তাড়াতাড়ি করার কথা বলছেন। যদিও তিনি বার বার দাবি করেছেন ভোট জেলা জুড়ে শান্তিপূর্ণ হচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.