Header Ads

আপারের ভেরিফিকেশন নিয়ে কি বললেন চেয়ারম্যান? পড়ুন

নজরবন্দি ব্যুরো: অনেক বিতর্কের পরে ২২ ফেব্রুয়ারি আপার প্রাইমারির দ্বিতীয় পর্যায়ের ভেরিফিকেশনের ঘোষণা করে নোটিশ জারি করেছিল SSC । সেখানে বলা হয়েছিল, ৬ মার্চ থেকে শুরু হবে  দ্বিতীয় পর্যায়ের ভেরিফিকেশন পর্ব।
২৮ ফেব্রুয়ারি ভেরিফিকেশন প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে জানানো হবে। কিন্তু ২৮ ফেব্রুয়ারি পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে দেওয়া হল না ভেরিফিকেশনের নির্ঘণ্ট।
কেন ২৮ তারিখ আপারের দ্বিতীয় পর্বের নির্ঘণ্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করল না কমিশন?  SSC-র চেয়ারম্যান সৌমিত্র সরকার জানাচ্ছেন, টেকনিক্যাল সমস্যার কারণে গতকাল তা প্রকাশ করা সম্ভব হয়নি। এর পর তিনি বলেন আজ এই সমস্যার সমাধান হয়ে যাবে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.