পুলওয়ামা হামলা এবং এয়ারস্ট্রাইকের সাফল্য নিয়ে এবার প্রশ্ন তুললেন শিব সেনা!
নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামা হামলায় সরকারের ব্যর্থতা এবং এয়ারস্ট্রাইকের সাফল্য নিয়ে এতদিন প্রশ্ন তুলছিল বিরোধীরা। এবার বিজেপির সবচেয়ে পূরনো জোটসঙ্গীই প্রশ্ন তুলে দিল পুলওয়ামা হামলায় সরকারের ব্যর্থতা এবং এয়ারস্ট্রাইকের সাফল্য নিয়ে।
নিজেদের মুখপত্র সামনায় শিব সেনা লিখছে, 'ভারতের নাগরিকদের অধিকার আছে, এয়ারস্ট্রাইকে শত্রুদের কতটা ক্ষতি হয়েছে তা জানার। আমাদের মনে হয় না, এতে আমাদের সেনার মনোবলে কমবে।' পুলওয়ামা হামলা নিয়েও প্রশ্ন তোলে শিব সেনা। সামনাতে বলা হয়েছে, 'কোথা থেকে ৩০০ কেজি আরডিএক্স এল, সে প্রশ্ন তোলা স্বাভাবিক। ভোটের আগের দিন পর্যন্ত এ নিয়ে আলোচনা চলবে।'
তবে আগামী লোকসভাতে একসঙ্গেই লড়ছে বিজেপি-শিব সেনা। মহারাষ্ট্রে আসন সমঝোতাও হয়ে গিয়েছে দুই দলের। সেই জোটসঙ্গীই এবার এয়ারস্ট্রাইকের সাফল্য নিয়ে প্রশ্ন তোলা শুরু করল। যা নিঃসন্দেহে চাপে ফেলবে বিজেপিকে তা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

No comments