গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য,এই মুহূর্তে পাকিস্তনে ১৬টি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র চলছে।তাহলে কি আবার এয়ার স্ট্রাইক ?
নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় গোয়েন্দাদের হাতে এসেছে এক চাঞ্চল্যকর খবর। এই মুহূর্তে পাকিস্তনে ১৬টি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র চলছে। এর মধ্যে পাকিস্তানেই রয়েছে পাঁচটি ক্যাম্প। বাকি ১১টি রয়েছে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে। পাকিস্তানের মধ্যে যে পাঁচটি জঙ্গিঘাঁটি রয়েছে, তার মধ্যে দু'টি রয়েছে পঞ্জাব প্রদেশে।
বাকি তিনটি খাইবার-পাখতুনওয়া এলাকায়। পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নেয়। সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের কাছে প্রমাণ চেয়েছিল। কিন্তু ভারত সেই পথে হাঁটেনি। বরং পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা। তাহলে কি আবার এয়ার স্ট্রাইক ? প্রশ্ন ঘুরছে সব মহলে।

No comments