Header Ads

পাকিস্তানের বোধোদয় নাকি আই ওয়াশ? মাসুদের ছেলে ও ভাই সহ ৪৩ জন গ্রেফতার।

নজরবন্দি ব্যুরোঃ ভারতের চাপে শেষপর্যন্ত মাথা নোয়ালো পাকিস্তান! অবশেষে পাকিস্তানে ধরপাকড় শুরু করা হল জঙ্গিদের। জইশ-ই-মহম্মদ সুপ্রিমো মাসুদ আজহারের ছেলে ও ভাই এবং ৪৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারি পাকিস্তানের বোধোদয়, নাকি একান্ত আই ওয়াশ তা জানার চেষ্টা চালাচ্ছে ভারতীয় বিদেশমন্ত্রক।

তবে ধৃতদের কোথায় রাখা হয়েছে, কী ভাবে গ্রেফতার করা হল, সে বিষয়ে সবিস্তারে কিছু জানানো হয়নি। সংবাদ মাধ্যমের অন্য একটি অংশের মতে অবশ্য ওই জঙ্গিদের গ্রেফতার নয়, ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ বা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে।পুলওয়ামায় হামলার পর থেকেই পাকিস্তানের উপর জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ বাড়তে থাকে।

সেই চাপেই এ বার ইসলামাবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করল বলে কূটনৈতিক শিবিরের একটা অংশ মনে করছে। পাশাপাশি পুরো বিষয়টিই পাক সরকারের ‘আই ওয়াশ’ বা লোক দেখানো হতে পারে বলেও মনে করছেন অনেক কূটনীতিবিদ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.