কেন্দ্রের নতুন সুরক্ষা নিয়মের ফাঁসে ভারত থেকে পরিষেবা গুটিয়ে নেবে হোয়াটস অ্যাপ?
নজরবন্দি ব্যুরোঃ টেক স্যাভি বর্তমান প্রজন্মের কাছে অন্যতম জনপ্রিয় এক সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ হল হোয়াটস অ্যাপ। তবে কেন্দ্রীয় সরকারের আনতে চলা বেশ কিছু নিয়মের ফাঁসে এবার ভারত থেকে বিদায় নিতে হতে পারে এই সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপকে।
সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে অন্যতম মাধ্যম হোয়াটস অ্যাপ, ফেসবুক। এই ভুয়ো প্রচার রুখতে লোকসভা ভোটের আগেই কড়া ব্যবস্থা আনতে চলেছে কেন্দ্র। আর তার ফলেই প্রশ্নের মুখে হোয়াটস অ্যাপ৷ কারণ ব্যক্তিগত তথ্য সুরক্ষার ক্ষেত্রে জোর দেয় এই সংস্থা। প্রেরক ও গ্রাহক ছাড়া অন্য কেউ দেখতে বা পড়তে পারবেন না হোয়াটস অ্যাপে প্রেরিত মেসেজ। কেন্দ্রের সুরক্ষা সংক্রান্ত নতুন নিয়ম বলবৎ হলে তার সাথে টক্কর হতে পারে হোয়াটস অ্যাপের নীতির। আর তাই এদেশ থেকে পরিষেবা গুটিয়ে নিতে পারে বলে জানিয়েছেন সংস্থার কর্তারা।

No comments