Header Ads

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের জেদের কাছে হার মানল হবু শিক্ষকরা!

নজরবন্দি ব্যুরো: টানা ১২ ঘণ্টা পরে বিক্ষোভ উঠল আপার প্রাইমারীর পরীক্ষার্থীদের। কমিশনের চেয়ারম্যান দফতর থেকে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবার পরেও অবস্থানে অনড় ছিলেন পরীক্ষার্থীরা। হবু শিক্ষকদের চাপের কাছে মাথা নিচু না করার কথা সাফ জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তিনি জানান, " কেউ যদি আজ বিজ্ঞপ্তি দিতে বলে, আমি তাদের কাজে নতি স্বীকার করব না।"  তিনি আগেই জানিয়েছিলেন ২০ ফেব্রুয়ারির মধ্যে আপার প্রাইমারির ভেরিফিকেশন শুরু করবে কমিশন। যদিও এই প্রসঙ্গে হবু শিক্ষকদের দাবি," এর আগেও বহু বার এই রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে কমিশন।
তাই যতক্ষণ না ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি হচ্ছে ততক্ষণ আমরা এই বিক্ষোভ চালিয়ে যাব।" যদিও রাত ১২ টা নাগাদ তাঁরা বিক্ষোভ তুলে নেয়।

এর পরে কমিশনের চেয়ারম্যান বলেন,"আমি একটু আলাদা ধাতের লোক। আমি ভালো তো ভালো, কড়া তো কড়াই। ওদের দাবি অনুযায়ী বিজ্ঞপ্তি দিলে ওরা বলত যে ঘেরাও করে বিজ্ঞপ্তি আদায় করেছি আমরা। যেদিন বিজ্ঞপ্তি দেওয়ার সেদিনই ঠিক আমি দেব।
ঘেরাও, অবরোধ করে চাপে ফেলে আমায় দিয়ে বিজ্ঞপ্তি জারি করানো যাবে না। ২০ ফেব্রুয়ারির আগেই দেব। কিন্তু, যদি বলে আজকেই দিতে হবে, আমি এটার কাছে নতিস্বীকার করতে রাজি নই।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.