Header Ads

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 'প্রতিশ্রুতি ভঙ্গ দিবস' পালন করবেন রাজ্যের কয়েক হাজার পার্শ্ব শিক্ষক!

নজরবন্দি ব্যুরো: রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে 'প্রতিশ্রুতি ভঙ্গ দিবস' পালন করতে চলেছেন রাজ্যের কয়েক হাজার পার্শ্ব শিক্ষক। তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছেন টানা ১০ বছর ধরে। আর তাই এই বঞ্চনার প্রতিবাদ জানিয়ে বুধবার থেকে সোমবার পর্যন্ত 'প্রতিশ্রুতি ভঙ্গ দিবসের' পালনের ডাক দেওয়া হয়েছে।
সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলে পথে নামবার ডাক দিয়েছেন রাজ্যের কয়েক হাজার পার্শ্ব শিক্ষক।
তাদের অভিযোগ বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন  প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় এলে পার্শ্ব শিক্ষকদের স্থায়ী ভাবে নিয়োগ করা হবে। কিন্তু বাস্তবে তিনি সেই প্রতিশ্রুতি রাখেন নি। এরি প্রতিবাদে 'প্রতিশ্রুতি ভঙ্গ দিবস' পালনের ডাক দেওয়া হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.