Header Ads

সুদীপ্ত সেনের লাল ডায়েরি কোথায়? কি জানালেন সুদীপ্ত সেন?

নজরবন্দি ব্যুরো: সুদীপ্ত সেন গ্রেফতারের পর থেকে লাল ডায়েরির প্রসঙ্গ বার বার সামনে চলে এসেছে। অনেকের অনুমান ছিল ওই ডায়েরি সিবিআই-এর হাতে এলেই সব সমস্যার সমাধায় হয়ে যাবে।
কোথায় রয়েছে রয়েছে সেই লাল ডায়েরি ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। কিন্তু, যার লাল ডায়েরি নিয়ে এত জল্পনা, সেই সারদা চিটফান্ড কর্তা সুদীপ্ত সেন কি বলছেন? আজ বারাসত আদালতে তোলার সময় এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে কোনও লাল ডায়েরি ছিল না।
একটি মামলায় আজ বারাসত আদালতে আনা হয় সুদীপ্ত সেনকে। আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, কোথায় রয়েছে লাল ডায়েরি, পেন-ড্রাইভ ও ল্যাপটপ।
প্রথমে কিছুটা সময় চুপ ছিলেন সুদীপ্ত সেন। তারপর বলেন, আমি ওই সম্বন্ধে কিছু জানি না। পরেই বলেন, আমার কাছে কোনও লাল ডায়েরি ছিল না। পেন-ড্রাইভ, ল্যাপটপও ছিল না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.