ফেমা মামলায় সৃঞ্জয় বসুকে তলব ইডি-র!
নজরবন্দি ব্যুরো: আবার বিতর্কে সৃঞ্জয় বসু। এবার ফেমা(ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট) মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ সৃঞ্জয় বসুকে তলব করেছিল ইডি।
সেই মতো বৃহস্পতিবার দুপুর আড়াইটের পর সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরা দিতে আসেন তিনি। তাকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী আধিকারিকরা। পরে দরকার হলে তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
কয়েক বছর আগে কলকাতা থেকে বেআইনি লটারির কোটি কোটি টাকা নিয়ে বিতর্ক ছড়ায়। সেই ঘটনায় ফেমা-য় মামলা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই টাকার সঙ্গে সৃঞ্জয় বসুর কোনও যোগসূত্র ছিল কীনা জানতে চেয়ে সৃঞ্জয়কে ডেকে পাঠায় ইডি।
ভারতের বাজারে যে বিদেশি মুদ্রা আমদানি ও রফতানি হয়, সেই লেনদেন আইনি ভাবে না হলে এই ধারায়(ফেমা) মামলা করা যায়। বস্তাবন্দি কোটি কোটি টাকা পাওয়ার পর ইডি ফেমা মামলা করে তদন্ত শুরু করে।

No comments