Header Ads

বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুন কি রাজনৈতিক? ধন্ধে পুলিশ।

নজরবন্দি ব্যুরোঃ রাজনৈতিক ষড়যন্ত্র, না কি বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের পিছনে রয়েছে অন্য কোনও সমীকরণ?
শাসক দলের রাজ্য স্তরের নেতারা অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির দিকে।নদিয়া জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত আঙুল তুলেছেন বিজেপির মুকুল রায় এর দিকে। পুলিশ জানিয়ছে এফআইআর-এপরে অন্তর্ভুক্ত করা হচ্ছে মুকুল রায়ের নাম।কিন্তু যেখানে সত্যজিৎ বাবু খুন হয়েছেন সেখানেই নাকি বিধায়কের ডানদিকে দাঁড়িয়ে ছিল ধৃতদের মধ্যে একজন। তিনি বলেন “নীল রঙের চাদর গায়ে ছিল অভি়জিৎ কাকার। অনেক ক্ষণ ধরেই সত্যজিৎ কাকার পিছন পিছন ঘুরছিল।
 চেয়ারে বসার পর হঠাৎই চাদরের তলা থেকে বন্দুক বের করে। আমি ভেবেছিলাম খেলনা বন্দুক। তার পরই একটা আওয়াজ, ধোঁয়া। দেখি সত্য কাকা মাটিতে পড়ে রয়েছে।”এফআইআরের দাবি অনুযায়ী সুজিত আর কার্তিক যদি সত্যিই গুলির আগে বিধায়ককে জাপটে ধরে থাকেন, তবে তাঁরা পালিয়ে না গিয়ে বাড়িতে বসে থাকলেন কেন, উপস্থিত লোকজন তাঁদের তাড়াই বা করলেন না কেন, সে প্রশ্ন উঠেছে। আবার বিধায়কের খাস তালুকে, তাঁরই অনুগত কয়েক জন, বিধায়কের সঙ্গে বিবাদের জেরেই বিজেপি করা শুরু করেন এটা হয়ত ঠিক।
 কিন্তু স্রেফ এটার জেরে, তাঁরা বিধায়ককে খুন করে দিলেন, এই মোটিভ কতটা জোরাল তা নিয়ে সংশয়ে জেলা পুলিশের কর্তারাও। অন্য দিকে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে আততায়ী একজন এবং সে অভিজিৎ। তার সঙ্গে এই বাকি তিন জনের কোনও যোগ সূত্র পাচ্ছেন না এলাকার মানুষও। সে বিজেপি করত, এমন দাবিও করেননি এলাকার মানুষ। আর সেখানেই আরও ফিকে হয়ে যাচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্রের মোটিভ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.