Header Ads

"টেনিস ছাড়া বাঁচব না"। কোর্টে ফেরার প্রস্তুতি শুরু করলেন ৩২এর সানিয়া।

নজরবন্দি ব্যুরোঃ অনেক আগেই জানিয়েছিলেন মাতৃত্ব পর্ব কাটিয়ে কোর্টে ফিরবেন। এবার সেই কথা রাখতেই কোর্টে ফেরার প্রস্তুতি শুরু করলেন সানিয়া মির্জা।
 তবে এক্ষেত্রে একটা কিন্তু রয়ে গিয়াছে সেটা হল তাঁর বয়স। সানিয়ার বয়স এখন ৩২। ফলে এই বয়সে আন্তর্জাতিক টেনিসে ফেরা নিয়ে সংশয়তো রয়েইছে। তবে সানিয়া কনফিডেন্ট। কারণ মাতৃত্ব পর্ব কাটিয়ে একটা সময় কোর্টে ফিরেছিলেন স্টেফি গ্রাফ।
 ফিরে একের পর এক সাফল্যও পাচ্ছিলেন তিনি। সানিয়া তাই স্টেফিকে আদর্শ করে এগোতে চাইছেন। এক সাক্ষাত্কারে সানিয়া জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে তিনি কোর্টে ফিরবেন।সানিয়া বললেন, "ওজন কমিয়েছি। দিন দশেকের মধ্যে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেব। ফিরে আসাটা আমার কাছে লড়াইয়ের মতো। টেনিস ছাড়া বাঁচব না। তাই নিজেকে আবার গড়ে তোলার প্রস্তুতি করছি।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.