রাফাল চুক্তির আগেই ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মিটিং অনিল অম্বানীর।
নজরবন্দি ব্যুরোঃ ২০১৫ সালের মার্চের চতুর্থ সপ্তাহ। রাফাল নিয়ে তখন সরকারী ঘোষণা হয়নি। কিন্তু এই ঘোষণার দু সপ্তাহ আগে প্যারিসে গিয়ে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী জঁ-ইয়েভেস লে দ্রিয়াঁর সঙ্গে দেখা করে এসেছিলেন অনিল অম্বানী।
শুধু তাই নয় ঐ সময় ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর অফিসে তাঁর দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকও হয় অনিল আম্বানির। এই খবর প্রকাশিত হয়েছে ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ একটি তদন্তমূলক প্রতিবেদনে। এর পর এপ্রিলের মাঝামাঝি প্যারিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তদানীন্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অঁল্যাদ যৌথ ভাবে ঘোষণা করেন, ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে ভারতের চুক্তি হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী মোদী যে অনিল অম্বানীদের দালাল হিসেবে কাজ করেছেন, সেটাই প্রমাণিত হল।’’
এই ঘটনার প্রেক্ষিতে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী মোদী যে অনিল অম্বানীদের দালাল হিসেবে কাজ করেছেন, সেটাই প্রমাণিত হল।’’

No comments