Header Ads

আমার ছেলে খারাপ কাজ করতেই পারেনা: পুলিশ কমিশনারের মা।

নজরবন্দি ব্যুরো: চিটফান্ড তদন্ত মামলায় গতকাল কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে যায় সিবিআই আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তোলেন সিবিআই কর্তারা।
এর প্রতিবাদে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার নিজের ছেলেকে নির্দোষ বলে দাবি করলেন রাজীব বুমারের মা মমতা গুপ্তা।
তিনি বলেন," আমার ছেলের সাথে প্রতিদিন কথা হচ্ছে।" ফোনে ও জানিয়েছে, " মা আমি ঠিক আছি।
তুমি একদম চিন্তা কর না"
এর পরে তিনি বলেন এই সব প্রতিহিংসার জন্য করা হচ্ছে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার ছেলে কোনও খারাপ কাজ করতেই পারেনা। আমার আশীর্বাদ ওর সাথে আছে।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.