তৃণমূল বিধায়ক খুনে গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে মুকুল রায়।
নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় আগাম জামিন চেয়ে আজ হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা মুকুল রায়। আজ মুকুল রায়ের আইনজীবী শুভাশিস দাসগুপ্ত বিচারপতি জয়মাল্য বাগচী-র এজলাসে মুকুল রায়ের আগাম জামিনের আবেদন করেন। এই আবেদনের শুনানি হবে পরশু অর্থাৎ বৃহস্পতিবার।
উল্লেখ্য, শনিবার হাঁসখালিতে নিজের বাড়ির কাছেই খুন হন কৃষ্ণগঞ্জের তৃণমূল নেতা তথা বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। খুনের সঙ্গে যুক্ত আছেন মুকুল রায় এই মর্মে খুনের পরপরই সরাসরি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত। বিধায়ক খুনের এফআইআরে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে মুকুল রায়ের। পাশাপাশি, এফআইআরে অভিজিৎ পু্ণ্ডারি, সুজিত মণ্ডল, কার্তিক মণ্ডল এবং কালীপদ মণ্ডলের।যার মধ্যে সুজিত মণ্ডল, কার্তিক মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এখনও ফেরার অভিজি পুণ্ডারি এবং কালীপদ মণ্ডল।

No comments