Header Ads

সত্যজিৎ খুনের পেছনে কারা? বিস্ফোরক দাবি করলেন মুকুল রায়।

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে মুকুল রায়ের দিকে আঙুল তুলেছে শাসক দল। তাঁর নামে এফআইআরও করা হয়েছে। কিন্তু এবার পাল্টা তৃণমূলের দিকেই অভিযোগের তির ছুঁড়লেন মুকুল রায়।

তিনি বলেন, সরস্বতী পুজোর উদ্বোধন করতে গিয়ে খুন হন সত্যজিৎ বিশ্বাস। ওই সময় নিজেদের লোকেদের মধ্যে পরিবেষ্টিত ছিলেন তিনি। তাহলে উনি খুন হলেন কিভাবে? আসলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন ওই বিধায়ক। এর পাশাপাশি সিবিআই তদন্তের দাবিও করেন তিনি।

এদিকে সত্যজিৎ খুনে মুকুল রায়কেই দায়ী করেছেন পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিক। তাদের দাবি, মতুয়া সংগঠনের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন সত্যজিৎ। তার সাথে ২০১৫ থেকেই ঠান্ডা লড়াই চলছিল মুকুল রায়ের। তাই পথের কাঁটা সরাতেই এই ঘটনা ঘটিয়েছেন মুকুল। এদিকে সত্যজিৎ খুনের প্রতিবাদে ঠাকুরনগর, মাজদিয়া, কৃষ্ণনগর ও কৃষ্ণগঞ্জে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে মতুয়া সংঘ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.