Header Ads

আবার মেট্রো বিভ্রাট। কর্ম ব্যস্ত দিনে নাজেহাল নিত্য যাত্রীরা।

নজরবন্দি ব্যুরোঃ আবার মেট্রো বিভ্রাট। নাজেহাল যাত্রীরা।বৃহস্পতিবার সকালে নিউ গড়িয়ায় নন এসি রেকে যান্ত্রিক ত্রুটির ফলে বিঘ্নিত হয় ট্রেন চলাচল।
 আপ লাইন সম্পূর্ণ বন্ধ করে দিয়ে মেট্রো কর্তৃপক্ষ মেরামতি শুরু করে।আপ এবং ডাউনের সব ট্রেনই ডাউন লাইন দিয়ে চালানো হচ্ছে। একটি লাইন দিয়ে সব ট্রেন চলার ফলে ট্রেনগুলি অত্যন্ত ধীর গতিতে চলছে। কর্মব্যস্ত সপ্তাহের সকালে এই ঘটনার জেরে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.