Header Ads

সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়।

নজরবন্দি ব্যুরোঃ নির্বাচিত ছাত্র সংসদ নাকি রাজনৈতিক ছাত্র কাউন্সিল? এই নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখনই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ দেখালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
রাজ্য সরকারি বিজ্ঞপ্তি জারি করলেও, এ রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র কাউন্সিল তৈরির প্রক্রিয়া এখনও থমকে। এদিকে গত দুই বছর ধরে ছাত্র সংসদের নির্বাচনও হচ্ছে না। লোকসভা ভোটের মুখে প্রশাসনিক কারণে এখন ছাত্র সংসদ নির্বাচন করা যাবে না জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

 এই পরিস্থিতিতেও স্রেফ পড়ুয়াদের দাবিতে গুরুত্ব দিয়ে বৈঠকে বসেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিল। বৈঠকের মূল আলোচ্যই ছিল, ছাত্র সংসদের নির্বাচন। কিন্তু বৈঠক শেষ হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিক্ষোভের মুখে পড়েন খোদ উপাচার্য সুরঞ্জন দাস।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.