রাজীব কুমারকে নিয়ে করা মামলার শুনানি আবার পিছোল!
নজরবন্দি ব্যুরো: কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে বিতর্ক এখন সবার জানা। কমিশনারের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার সংক্রান্ত মামলার শুনানি আবারও পিছিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
আজ রাজ্যের তরফে সরকারি আইনজীবী বিচারপতি শিবকান্ত প্রসাদের এজলাসে এসে বলেন, "যেহেতু এই সংক্রান্ত বিষয়ে শীর্ষ আদালতে শুনানি চলছে এবং ২০ ফেব্রুয়ারি আবার শুনানি রয়েছে, আগে সেখানে কি সিদ্ধান্ত হয় দেখা যাক। তারপর এই মামলার শুনানি শুরু করুক মহামান্য হাইকোর্ট।"
সিবিআই-র তরফের আইনজীবী চান্দ্রেয়ী আলম বলেন,
" হাইকোর্টে যে মামলাটি রয়েছে সেটার পিটিশনার যেহেতু সিবিআই, তাই তাদের দাবিতে আজই মামলাটি শোনা হোক।" দুই পক্ষের মতামতের শোনার পরে বিচারপতি বলেন, "এই সংক্রান্ত মামলারই শুনানি রয়েছে আগামী ১৩ ফেব্রুয়ারি। তাহলে ওই দিনই শোনা হবে মামলাটি।"

No comments